শুক্র ও শনিবার দুটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে টিকা আসছে: পররাষ্ট্রমন্ত্রী
আগামী শুক্রবার (২ জুলাই) ও শনিবার (৩ জুলাই) দুটি আলাদা ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে পাঠানো পঁচিশ লাখ টিকা দেশে আসছে।
আজ বুধবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র থেকে জুলাইয়ের ২ ও ৩ তারিখ দুটি আলাদা ফ্লাইটে এ টিকা আসছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ওই টিকা বাংলাদেশের পথে রওনা হয়েছে।