দুই মাস কম থাকার পর গত এক সপ্তাহে ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং নতুন ওয়েভে সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ডব্লিউএইচও-এর আঞ্চলিক পরিচালক হান্স ক্লুজের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মন্থর ভ্যাকসিন রোলআউট, ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধির কারণে ঝুঁকি আরও বেড়েছে।
ইউরো-২০২০ ‘সুপার-স্প্রেডার’ হিসেবে কাজ করতে পারে এমন আশঙ্কা আগে থেকে ছিল।
ইতোমধ্যে লন্ডন এবং সেন্ট পিটার্সবার্গ থেকে ফিরে আসা শত শত সমর্থক পজিটিভ শনাক্ত হয়েছেন।