চীনের সিনোফার্মের তৈরি করোনা টিকা আনতে বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
আজ শুক্রবার সকালে বোয়িং-৭৩৭ মডেলের একটি উড়োজাহাজ নিয়ে এ যাত্রা করে বিমান।
ফ্লাইটটি রাত ১২টায় চীনের তৈরি করোনা টিকার একটি চালান নিয়ে ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
এ ছাড়া বিমানের আরেকটি ফ্লাইট সন্ধ্যায় টিকা আনতে বেইজিং যাবে।
পাইলটদের সংগঠন বাংলাদেশে পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।