যুক্তরাজ্যের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলু উপকূলে একটি বোয়িং ৭৩৭ কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে।
ইঞ্জিনে ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিমানের দুই আরোহীকেই উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (এফএএ) এবং কোস্টগার্ড কতৃর্পক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
হনুলুলু থেকে মাইয়ু দ্বীপে যাওয়ার পথে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সাগরে পড়ে যায়।
উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখবে এফএএ এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।
এনবিসি টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, হুইল চেয়ারে করে এক ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে।
ধারণা করা হচ্ছে তিনি বিমানটির পাইলট। তাকে সচেতন অবস্থায় দেখা গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি অ্যাম্বুলেন্স চলে যেতেও দেখা গেছে।