স্বাধীনতা দিবসে ‘করোনা মুক্তি’র উৎসব উদযাপন করবেন জো বাইডেন

আজ ৪ জুলাই, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস।
এবারের স্বাধীনতা দিবসে ‘করোনাভাইরাসকে হারানোর’ উৎসব উদযাপন করবেন দেশটির ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবেন হাজারখানেক আমন্ত্রিত অতিথি।
অতিথিদের মধ্যে জরুরি ও অপরিহার্য সেবায় সংশ্লিষ্ট কর্মী, সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যরাও থাকবেন।
গত বছর লকডাউনের মধ্যে যুক্তরাষ্ট্রে এমন আয়োজনের কথা চিন্তাও করা যেত না।

স্বাধীনতা দিবস উপলক্ষে সাউথ লনে এ অনুষ্ঠানের পাশাপাশি ন্যাশনাল মলে করা হবে আতশবাজির প্রদর্শনী।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বাধীনতা দিবসে বাইডেন যতই ‘করোনা মুক্তির’ উৎসব করুন না কেন, তার সামনে সংকট ও মাথাব্যথা সৃষ্টি হওয়ার মতো বেশ কিছু বিষয় অপেক্ষমান।
তার মধ্যে রয়েছে- জলবায়ু পরিবর্তন ইস্যু মোকাবিলা, বিভক্ত কংগ্রেস এবং প্রতিশোধপরায়ণ আচরণ করা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামলানো ইত্যাদি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.