টেক জায়ান্ট গুগল, টুইটার এবং ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
তার বাকস্বাধীনতা হরণ করা হয়েছে, অভিযোগ তুলে এই মামলা দায়ের করেন তিনি। খবর বিবিসির।
মিয়ামির জেলা আদালতে স্থানীয় সময় বুধবার ক্যালিফোর্নিয়া ভিত্তিক এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প।
এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ তোলেন তিনি।
এই মামলায় প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) বিরুদ্ধেও অভিযোগ আনা হয়।
তারা হলেন গুগলের সিইও সুন্দর পিচাই, টুইটারের সিইও জ্যাক ডোর্সে ও ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ।