অভ্যন্তরীণ বিমান চলাচলের সিদ্ধান্ত প্রজ্ঞাপনের পর

দুই সপ্তাহের কঠোর বিধি-নিষেধের মধ্যে সাধারণ মানুষের জন্য বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট।
শুধু আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা শর্তসাপেক্ষে চলাচল করতে পারছেন।
১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত আটদিন শর্তসাপেক্ষে চলমান বিধিনিষেধ শিথিল করা হবে জানিয়েছে সরকার।

সোমবার তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সুরথ কুমার সরকার স্বাক্ষরিত সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এই আটদিন অভ্যন্তরীণ ফ্লাইট সবার জন্য চালু থাকবে নাকি বন্ধ থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর।
বিমানের সব কাজ পরিচালনার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মূলত প্রজ্ঞাপনের দিকে চেয়ে আছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) জনেন্দ্র নাথ সরকার বলেন, ১৫ জুলাই থেকে ২২ পর্যন্ত কীভাবে বিমান পরিচালনা করা হবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
প্রজ্ঞাপন জারির পরই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রজ্ঞাপনে যেভাবে নির্দেশনা আসবে সেভাবেই আমরা সব ফ্লাইট পরিচালনা করবো।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.