আর্জেন্টিনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোগী মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। লাতিন আমেরিকার পঞ্চম দেশ হিসেবে রোগী মৃত্যুতে লাখের ঘরে পৌঁছাল আর্জেন্টিনা।
করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটির স্বাস্থ্য ব্যবস্থার অবনতির সঙ্গে অর্থনৈতিক সঙ্কটও তৈরি হয়েছে।
স্থানীয় সময় বুধবার আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নতুন করে করোনায় ৬১৪ জনের মৃত্যু হয়েছে।
যার ফলে আর্জেন্টিনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২৫০ জনে।
আর মহামারি শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ৪৭ লাখের বেশি মানুষ।