মুসলিম রীতিতে বিয়ে করলেন ভারতীয় হিন্দু ক্রিকেটার

বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেটর শিবম দুবে।
মুম্বাইয়ে পারিবারিক অনুষ্ঠানে দীর্ঘকালীন বান্ধবী আঞ্জুম খানের সঙ্গে নতুন ইনিংস শুরু করলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের এই তারকা।

ছবিতে মুসলিম রীতিতে বিয়ে করতে দেখা যায় ২৪ বছর বয়সী শিবমকে।
আঞ্জুমের সঙ্গে আংটিও বদল করতে দেখা গেছে তাকে।

 

শিবম-আঞ্জুমের বিয়ের ছবি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

অভিনন্দন জানিয়ে একজন লিখেছেন, ‘আপনার বিয়ে ভারতের সৌন্দর্যের চিত্র ফুটে উঠেছে।’

অপর ব্যবহারকারী প্রশ্ন তুলে বলেছেন, ‘কেনো মুসলিম রীতি অনুযায়ী বিয়ে করলেন। হিন্দু রীতি মানা উচিৎ ছিল।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.