আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এক আদেশ জারির মাধ্যমে সেখানে উট, গরু বা যেকোনো প্রাণী জবাই করা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়েছে।
প্রাণী কল্যাণ আইনকে উদ্ধৃত করে ‘অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অব ইন্ডিয়া’ পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষকে পশু পাখির অবৈধ হত্যাকাণ্ড বন্ধ করতে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের’ নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।