শিগগিরই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইন্সটিটিউটে তৈরি কোভিশিল্ড করোনা টিকার দ্বিতীয় ডোজ আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
রবিবার স্বাস্থ্য অধিদফতর আয়োজিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের জন্য যারা অপেক্ষায় রয়েছেন তারা খুব শিগগিরই টিকা পাবেন।
তিনি বলেন, খুব দ্রুতই এটার অবসান ঘটবে। এখন আমরা টিকার চালানের অপেক্ষায় রয়েছি। পেয়ে গেলেই দ্বিতীয় ডোজের জন্য সুসংবাদটি আমরা দিতে পারব।
