যাত্রীদের লিঙ্গনিরপেক্ষ সম্বোধনের সিদ্ধান্ত নিয়েছে লুফথানসা

জার্মানির বিমান সংস্থা লুফথানসা গ্রুপ যাত্রীদের লিঙ্গনিরপেক্ষ ভাষা ব্যবহার করে অভ্যর্থনা জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি সংস্থাটির এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে লুফথানসা গ্রুপের একাধিক এয়ারলাইন্স— লুফথানসা, ইউরোউইংস এবং ব্রাসেলস এয়ারলাইন্স— অন্যান্য এয়ারলাইন্সের মতোই যাত্রীদের ‘ভদ্রমহিলা এবং ভদ্রলোক’ বাক্য ব্যবহার করে স্বাগত জানাতো।
সম্প্রতি সংস্থাটি যাত্রীদের লিঙ্গনিরপেক্ষ শব্দ ও বাক্য ব্যবহার করে সম্বোধনের সিদ্ধান্ত নিয়েছে।
এক বিবৃতিতে বিমান সংস্থাটি জানিয়েছে, এবার থেকে তাদের বিমানগুলোতে ভ্রমণকারীদের ‘অতিথি’ হিসেবে উল্লেখ করা হবে, অথবা সবাইকে ‘শুভ সকাল’র মতো লিঙ্গনিরপেক্ষ অভ্যার্থনা বাক্য ব্যবহার করে স্বাগত জানানো হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের সংস্থা এবং কর্পোরেট সংস্কৃতির মৌলিক মূল্যবোধ হলো বৈচিত্র্য ও সাম্য।
এখন থেকে আমরা আমাদের ভাষায়ও এই মনোভাবটি প্রকাশ করতে চাই, এবং দেখাতে চাই যে, বৈচিত্র্য কেবল একটি বাক্য নয়, বরং এটি একটি দৈনন্দিন বাস্তবতা।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.