বিপদের মুহূর্তে আরো একবার ত্রাতা হয়ে এলেন সাকিব আল হাসান।
দলকে জেতালেন একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়ে।
অন্যরা এলেন-গেলেন, সাকিব রয়ে গেলেন।
ম্যাচ জিতিয়ে তবেই মাঠ ছাড়লেন।
ম্যাচ শেষে সাকিব জানালেন, দ্রুত ম্যাচ শেষ করতে হবে এমনটা ভাবেননি একবারও। হারের কথাও আনেননি মাথায়।
সাকিব বলেন, আফিফ যখন আসলো ওর সঙ্গেও বলছিলাম যে, ব্যাটসম্যানরা যদি ৪৫ ওভার পর্যন্ত ব্যাট করতে পারি তাহলে আমরা দেখতে পারবো আমরা কোথায় আছি। শেষের দিকে ২-৩ ওভারেও ১৫-২০ রান এমনকি ৩০ রানও করা যায় ওয়ানডে ক্রিকেটে।
সুতরাং একবারও ভাবিনি তাড়াহুড়ো করে ম্যাচ শেষ করতে হবে।
দীর্ঘদিন পর ছন্দে ফেরা নিয়েও কথা বললেন সাকিব। জানালেন ঠাণ্ডা মাথায় খেলা নিজের ইনিংসটা কতোটা গুরুত্বপূর্ণ ছিল তার জন্য।