পিপলস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস হয়েছে ৬০ পয়সা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ সোমবার (১৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৩৮ পয়সা ছিল।

অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক জানুয়ারি’২১-জুন’২১ কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস পয়সা ৮১ ছিল।

দুই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৭৮ পয়সা, যা গত বছর ৮৮ পয়সা ছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.