১৯ কোটি করো’না রোগীর মধ্যে সুস্থ ১৭ কোটি

বিশ্বে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা রোগী শনাক্ত হয়েছেন চার লাখ ৮১ হাজার ৫৯২ জনে।
এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৮৬৭ জন করোনা রোগী।
আর মারা গেছেন ৬ হাজার ৯৬৫ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া যায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ১৯ কোটি ১৬ লাখ ৯১ হাজার ৭৭৮ জনে।
আর এতে মৃত্যু হয়েছে ৪১ লাখ ১২ হাজার ৫৫৬ জনের।
এখন পর্যন্ত এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার ৯৪৭ জনে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.