চাঁদপুরের ৪০ গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা

চাঁদপুরে প্রায় ৪০ গ্রামে মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
বিগত প্রায় নয় দশক ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরের এসব গ্রামের একাংশ ঈদ উদযাপন করছেন।

জানা গেছে, ১৯২৮ সাল থেকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) চন্দ্র মাস ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এ এলাকায় রোজা ও দুটি ঈদ উদযাপন প্রচলন করেন।
তার সেই ধারা অনুযায়ী অনুসারীরা এখনও তা পালন করে আসছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.