বাংলাদেশের সঙ্গে বিমান চলাচলের নিষেধাজ্ঞা ফের বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত।
এছাড়া ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সঙ্গেও আন্তর্জাতিক বিমান চলাচলের নিষেধাজ্ঞা বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি।
নতুন এই নিষেধাজ্ঞা আগামী ১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
আরব আমিরাতের সব ধরনের ভিসাধারীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
অর্থাৎ এই চার দেশের নাগরিকরা নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী দেশটিতে যেতে পারবেন। তবে আমিরাতে যাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে তাদের।
এর আগে, গত ২৪ এপ্রিল বাংলাদেশসহ কয়েকটি দেশের ভ্রমণকারীদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার।