করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার সকাল ৬টা থেকেই কঠোর বিধিনিষেধ শুরু হবে। এবারের বিধিনিষেধ গতবারের চেয়েও কঠোর হবে।
বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘বিধিনিষেধ শিথিল হবে না।
গতবারের চেয়েও এবার কঠোর থাকবে প্রশাসন।
বিধিনিষেধ নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে।’
