করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২১৩ জনের।
বৃহস্পতিবার সকালে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মারা যাওয়া ৪০ জনের মধ্যে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়াতে।
এছাড়া খুলনায় ১০ জন, মেহেরপুর আটজন, মাগুরায় চারজন, যশোর ও ঝিনাইদহ তিনজন করে মারা গেছেন।
