আগামীকাল সকাল থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে ।
কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে। বিআইডব্লিউটিসি গত ৯ জুলাই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
পূর্বঘোষিত তারিখ অনুযায়ী আগামীকাল ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয়ে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত চলবে কঠোর বিধিনিষেধ।
এ সময় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
সড়ক, রেল ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এছাড়া সব ধরনের শিল্প-কলকারখানা বন্ধ থাকবে।
