নিউইয়র্কে ঈদ করলেন সিলেট প্রবাসী দুবাইয়ের ধনকুবের মাহতাবুর রহমান
নিউইয়র্ক (যুক্তরাস্ট্র) থেকে বিশেষ প্রতিনিধি : যুক্তরাষ্ট্রে সপরিবারে ঈদ উদযাপন করলেন সিলেট প্রবাসী, দুবাইয়ের ধনকুবের আল হারামাইন পারফিউমস গ্রুপের চেয়ারম্যান, মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় বাংলাদেশি ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির।
গত ২০ জুলাই মঙ্গলবার তিনি নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে টমাস এডিসন হাইস্কুল মাঠে আয়োজিত বিশার ঈদের জামাতে নামাজ করেন। এর আগে শুক্রবার সপরিবারে যুক্তরাষ্ট্রে যান বাংলাদেশি আমেরিকান মাহতাবুর রহমান নাসির।

প্রায় এক মাস তিনি নিউইয়র্কে অবস্থান করবেন বলে জানা গেছে। বাংলাদেশে এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির আশির দশকে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। ব্যবসা পরিচালনার স্বার্থে বর্তমানে তিনি দুবাইয়ে বসবাস করছেন।
মাহতাবুর রহমান নাসির বাংলাদেশ বিজনেস কাউন্সিল অব দুবাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও বিয়ানীবাজার ক্যানসার হাসপাতালের ট্রাস্টি। সর্বশেষ তিনি প্রতিষ্ঠা করেছেন আল-হারমাইন হাসপাতাল।
তিনি আরব আমিরাতের বাংলাদেশি কমিউনিটির অন্যতম প্রাণপুরুষ। তাঁর জন্ম সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। সিলেট শহরের স্থায়ী ঠিকানা শাহপরান থানার ইসলামপুরে। মাহতাবুর রহমান নাসির ব্যবসায় উল্লেখযোগ্য অবদানের জন্য ২০১২ সাল থেকে একটানা বাংলাদেশের বাণিজ্য খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসাবে মর্যাদা পেয়ে আসছেন।

বৈদেশিক মুদ্রা অর্জনে দক্ষতা ও সফলতার জন্য তিনি পরপর তিন বার ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদক বেস্ট রেমিট্যান্স অ্যাওয়ার্ড লাভ করেন। তাঁর ব্যবসা যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত ।
এদিকে গত ১৯ জুলাই রাতে মাহতাবুর রহমান নাসির নিউইয়র্কের জ্যাকিসন হাইটসে ঠিকানা কার্যালয় পরিদর্শনে আসেন। ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীনের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। এসময় ঠিকানার বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, মাহতাবুর রহমানের আত্মীয় ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট আসিফ চৌধুরী উপস্থিত ছিলেন।