ভারতের পশ্চিমবঙ্গে সর্বোচ্চ নম্বর পেয়ে মুসলিম ছাত্রীর ইতিহাস

ভারতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরো পশ্চিমবঙ্গের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন রুমানা সুলতানা ইসলাম নামের এক মুসলিম শিক্ষার্থী।
গতকাল বৃহস্পতিবার ফল ঘোষণার পর থেকেই যা নিয়ে সর্বত্র শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক।
খোদ রুমানার আপত্তি তার পরিচয়ের আগে মুসলিম শব্দটি কেনো বারবার ব্যবহার করা হচ্ছে।

আজ শুক্রবার আনন্দবাজার পত্রিকা অনলাইনকে রুমানা সুলতানা বলেন, তার নামের আগে মুসলিম না বললেই ভালো হয়।
কেবল ছাত্রী বললে বেশি ভালো হয় এবং এটা নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি না হলে আরও ভালো।

এর আগে বৃহস্পতিবার ফলাফল ঘোষণা করার সময় পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রধান মহুয়া দাস বলেছিলেন, সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে একটা ইতিহাস হয়েছে এবং তা বলতে ইচ্ছে করছে।
যিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি মুর্শিদাবাদ জেলা থেকে এক মুসলিম কন্যা।
এককভাবে সে সর্বোচ্চ ৪৯৯ নম্বর অর্জন করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.