সাগরে ৩ নম্বর সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া কারণে সাগরে মাছ শিকারে যেতে পারছে না কক্সবাজারের লক্ষাধিক জেলে।
বাঁকখালী নদীর মোহনায় নোঙর করা ট্রলারে অবস্থান করছেন তারা।

শুক্রবার মধ্যরাতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে যায় বেশকিছু ট্রলার।
কিন্তু সাগরে প্রবল জোয়ারে ঢেউয়ের আঘাতে দুর্ঘটনায় কবলিত হয় দুটি ট্রলার।
তবে কেউ হতাহত হয়নি। অন্য জেলেরা তাদেরকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.