লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে।
এ কারণে সমুদ্রবন্দরগুলোর উপর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতও নামিয়ে ফেলা হয়েছে।
তবে আগামী দুদিন পর সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আবার বাড়বে বৃষ্টি।
রোববার আবহাওয়া অধিদফতর থেকে এসব তথ্য জানা গেছে।
আবহাওয়া বিভাগের পূর্বাভাসে জানা গেছে, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ভারতের উত্তর ঝাড়খন্ড এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
