করো’নায় সর্বোচ্চ ২৪৭ জনের মৃ’ত্যু

মহামারি করোনার সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২৪৭ জনের মৃত্যু হয়েছে।
এটিই এখন পর্যন্ত একদিনে মৃত্যুর হিসাবে সর্বোচ্চ।
এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৫২১ জনে।

২৪ ঘণ্টায় মৃত ২৪৭ জনের মধ্যে পুরুষ ১৪১ ও নারী ১০৬ জন।
তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৬৫ জন, বেসরকারি হাসপাতালে ৫৫ জন, বাড়িতে ২৬ জন এবং হাসপাতালে আনার পথে একজন মারা যান।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ১৯২ জন, যা একদিনে সর্বোচ্চ।
এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.