বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন একটা সরকারের পাল্লায় পড়েছি, যে সরকার নির্বাচিত সরকার নয়, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই।
ফলে তারা যা খুশি তাই করছে। তিনি বলেন, জনগণের সঙ্গে এ সরকারের কোনো সম্পর্ক নেই।
এরা টিকে আছে শুধু দুর্নীতিপরায়ণ আমলা আর কিছু দুর্নীতিপরায়ন ব্যক্তির যোগসাজশে।
আজ সোমবার দুপুরে ‘আব্দুল আউয়াল খান ফাউন্ডেশন’ আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রয়াত সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনার আয়োজন করা হয়।
