শিগগিরই গ্রাম পর্যায়ে করোনার গণ ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক্ষেত্রে আগেই রেজিস্ট্রেশন না করলেও চলবে।
জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা নিতে পারবে।
এ সময় গ্রাম পর্যায়ে করোনা টেস্ট করতে জনগণের অনীহা প্রকাশের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এটা ঠিক না।
অনেকে মনে করে করোনা ধরা পড়লে কেউ তার সঙ্গে মিশবে না।
করোনা টেস্ট করালে যদি পজিটিভ হয় তাহলে সে উন্নত চিকিৎসা পাবে।
তাছাড়া করোনা টেস্ট না করালে তার দ্বারা অন্যরা সংক্রমিত হওয়ার সুযোগ থাকে।
মঙ্গলবার (জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
