চলতি মাসেই ৫ হাজারের বেশি মৃ’ত্যু

করোনা সংক্রমণ কমাতে সরকারের ঘোষিত কঠোর লকডাউনেও মৃত্যু এবং সংক্রমণ কমছে না।
চলতি বছরের জুলাইয়ে ৫ হাজার ৫০৩ জন করোনায় মারা গেছেন আর করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৭২৪ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত চব্বিশ ঘণ্টায় দেশে ২৩৭ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মোট মৃত হয়েছে ২০ হাজার ১৬ জনে। আর গত চব্বিশ ঘণ্টায় ৫৩ হাজার ৮৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এর মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ১৬ হাজার ২৩০ জনের।
এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে।

চলতি মাসের মাত্র চার দিনে আরও এক হাজার মানুষের প্রাণ কেড়ে নিল এ ভাইরাস। জুলাইয়ের শুরু থেকে ১৪ দিন সারা দেশে কঠোর লকডাউনের পর কোরবানির ঈদের বিরতি দেওয়া হয়েছিল নয় দিন।
বিশেষজ্ঞরা তাতে বড় ধরনের ঝুঁকি দেখার কথা বলেছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.