ভারতের প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি।
বুধবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন মমতা।
এদিন সোনিয়ার সঙ্গে প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক করার পর মমতা জানান, খুবই ইতিবাচক বৈঠক হয়েছে।
তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।
পেগাসাসসহ বিভিন্ন বিষয়েও কথা হয়েছে। রাহুল গান্ধীও বৈঠকে ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মমতা আরও জানান, ভবিষ্যতে একটা ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা করছেন।