ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন করোনায় ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে।
শনিবার মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪৯০ জন চিকিৎসাধীন আছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন।
নতুন ভর্তি ৮৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।