‘এনআইডি ছাড়াই অগ্রাধিকার ভিত্তিতে বয়স্করা টিকা পাবেন’

করোনাভাইরাসের টিকা নিতে বয়স্করা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে টিকাদান কেন্দ্রে এলেই অগ্রাধিকার ভিত্তিতে তাদের টিকা দেওয়া হবে।
তবে যেসব বয়স্ক ব্যক্তিদের এনআইডি কার্ড হারিয়ে গেছে তাদেরকে বিশেষ ব্যবস্থায় টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সংবাদ সম্মেলনে এসব কথা বলে স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, করোনা ভাইরাসে বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন৷ তারাই বেশি মারা যাচ্ছেন। আমরা মৃত্যুর হার কমাতে চাই।
তাই এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.