এইচএসসি ফরম পূরণ শুরু হচ্ছে ১২ আগস্ট

করোনাভাইরাসের কারণে আটকে থাকা চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ১২ আগস্ট থেকে।
চলবে ৩০ আগস্ট পর্যন্ত।
এ–সংক্রান্ত নিয়মকানুন ঠিক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

শনিবার রাতে আন্তঃশিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি তে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ আগস্ট সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১২ আগস্ট থেকে ২৫ আগস্ট পযন্ত চলবে ফরম পূরণের কার্যক্রম।
৩০ আগস্ট পযন্ত ফর্ম পূরণের জন্য শিক্ষাবোর্ডের এসএমএস প্রাপ্ত পরীক্ষার্থীদের ফি পরিশোধ করতে পারবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.