প্রতিকূল আবহাওয়া, গুজব ও মহামারি করোনা সঙ্কট উপেক্ষা করে প্রমত্তা পদ্মার বুকে এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণকাজ।
সেতু প্রকল্পের কাজ এখন একেবারে শেষের পথে।
ধাপে ধাপে কাজ এগিয়ে মূল সেতু দৃশ্যমান হওয়ার পর এবার যান চলাচলের জন্য উপযোগী হয়েছে উঠছে কোটি মানুষের স্বপ্নের সেতু।
জুলাই মাস পর্যন্ত সেতু প্রকল্পের সার্বিক কাজ এগিয়েছে ৮৭ দশমিক ২৫ শতাংশ।
আর মূল সেতুর কাজের অগ্রগতি ৯৪ দশমিক ২৫ শতাংশ।
অর্থাৎ মূল সেতুর কাজের আর বাকি মাত্র ৫ দশমিক ৭৫ শতাংশ।
মূল সেতুর কাজের চুক্তিমূল্য প্রায় ১২ হাজার ৪৯৪ কোটি টাকা।
যার মধ্যে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১১ হাজার ২৬৮ কোটি টাকা। আগামী ১১ মাসের মধ্যে মূল সেতুর বাকি কাজ প্রায় এক হাজার ২২৭ কোটি টাকা দিয়ে সম্পন্ন করতে হবে।
