বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও সাত লাখ ২২ হাজার ২৪ জন।
আর সুস্থ হয়েছেন চার লাখ ৬১ হাজার ৪৪ জন।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।
এর আগে বুধবার আরও ১০ হাজার ৩৫ জনের মৃত্যু ও ছয় লাখ ৪৪ হাজার ৪৪৬ জনের শনাক্তের তথ্য জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটার।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি নয় লাখ ৫৯ হাজার ৩৬৮ জন।
এর মধ্যে মারা গেছে ৪২ লাখ ৬৯ হাজার ৬৭৭ জন।
তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি নয় লাখ ৬৭ হাজার ৫৫ জন।