টাইগারদের প্রশংসায় পাকিস্তানি ক্রিকেটার, বেকায়দায় অস্ট্রলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের দলের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে ভিনদেশি ক্রিকেটারদের কাছ থেকেও।
পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমলের মতে, এমন জয়ে বাড়তি অনুপ্রেরণা পাবে টাইগাররা।
এদিকে সিরিজ হারের শঙ্কায় থাকা অজিদের মূল দুশ্চিন্তা মিরপুরের উইকেট নিয়ে।
এই উইকেটে মোস্তাফিজের বোলিংকেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন দলটির সহ-অধিনায়ক ময়েসেস হেনরিকেস।

ইন্টারনেটে হন্যে হয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের লিংক খুঁজছেন গ্লেন ম্যাক্সওয়েল-অ্যারন ফিঞ্চরা।
২৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অজিদের আন্তর্জাতিক কোনো ম্যাচ সেদেশে টেলিভিশনে সম্প্রচার হচ্ছে না।
দলের হারে আফসোসে পুড়ছেন সফরে না আসা ক্রিকেটাররা।

সতীর্থরা খাবি খাচ্ছে টাইগারদের ডেরায়। পারলে বায়ো-বাবল, কোয়ারেন্টাইনসহ সব দেয়াল ভেঙে ঢাকায় উড়ে আসেন জাস্টিন ল্যাঙ্গারের ক্লাসের সামনের বেঞ্চের ক্রিকেটাররা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.