ইতালির রোম বিমানবন্দরে মাফিয়া ‘গডমাদার’ গ্রেফতার

ইতালির নেপলস অপরাধী চক্রের মাফিয়া ‘গডমাদার’ সেই মারিয়া লিচ্চিয়ার্ডিকে গ্রেফতার করা হয়েছে।
ইতালি কর্তৃপক্ষ জানায়, স্পেনগামী একটি ফ্লাইটে ওঠার আগে তাকে গ্রেফতার করা হয়।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়ানা ল্যামোরগিজি নেপলস প্রসিকিউটরের নির্দেশে মারিয়াকে গ্রেফতারের জন্য ক্যারাবিনিয়ারি কর্মকর্তাদের প্রশংসা করেছেন।

আধাসামরিক বাহিনী ক্যারাবিনিয়েরির বিশেষ অভিযান ইউনিটের পুলিশ সদস্যরা মারিয়াকে গ্রেফতার করেছে।
বাহিনীর পক্ষ থেকে গ্রেফতারের বিস্তারিত জানানো হয়নি।
তবে ক্যারাবিনিয়েরি প্রেস কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, রোমের চিয়াম্পিনো বিমানবন্দরে স্পেনগামী ফ্লাইটের লাগেজ চেক করার সময় ৭০ বছর বয়সী এই নারীকে গ্রেফতার করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.