৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ লড়াইয়ে আজ সন্ধ্যায় সফরকারী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ।
টানা ম্যাচের মধ্যে থাকায় আগের দিন অনুশীলন করেনি কেউই।
আগেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা, শেষটা চায় জয় দিয়েই রাঙাতে।
এদিকে টানা তিন ম্যাচ জেতার পর শনিবার চতুর্থ ম্যাচে প্রথম হারের স্বাদ পায় বাংলাদেশ। আর তাই এ পর্যন্ত অপরিবর্তিত একাদশ নিয়ে খেলা টাইগারদের শেষ ম্যাচে ইঙ্গিত মিলছে একাধিক পরির্তনের।
অন্যদিকে ব্যবধান কমাতে মরিয়া অজি শিবির।
মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু সন্ধ্যা ৬টায়।
আরও খবর