নতুন প্রস্তাব নিয়ে গভীর রাতে মেসির কাছে বার্সেলোনা!

বার্সা কমিশনের সাবেক সদস্য জাউম লোপিসের অভিযোগ, লিওনেল মেসিকে দলে রাখার জন্য যা যা করা সম্ভব ছিল তার সবটা করেনি বার্সেলোনা।
ক্লাবের প্রধান নির্বাহী ফেররান রিভার্টারের বিপক্ষে এই অভিযোগ এনে নিজের দায়িত্ব থেকেও পদত্যাগ করেছেন লোপিস।

তার পদত্যাগ করার খানিক বাদেই নতুন এক মোড় নিয়েছে লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার আলোচনা।
রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়ে ফেলেছেন মেসি। এমনকি খুব শিগগিরই প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখানোর গুঞ্জনও শোনা যাচ্ছে জোরেশোরে।

কিন্তু স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, মেসির জন্য নতুন এক প্রস্তাব নাকি তৈরি করেছে বার্সেলোনা।
স্প্যানিশ টিভি চ্যানেল বেতেভে, সংবাদমাধ্যম স্পোর্ত এবং মুন্ডো ডেপোর্টিভো জানাচ্ছে এ খবর।
তাদের খবরে সমর্থন জানিয়ে একই তথ্য জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোও।

বেতেভের লা পোরতেরিয়া প্রোগ্রামে জানানো হয়েছে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বাসায় ফেরার পর গভীর রাতে মেসির বাড়িতে গেছেন বার্সেলোনার প্রধান নির্বাহী ফেররান রিভার্টার। মূলত মেসিকে নতুন কোনো প্রস্তাব দিয়ে ক্লাবে থাকতে রাজি করানোর জন্যই গিয়েছেন রিভার্টার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.