শান্তিতে ঘুমাতে পারেননি লিওনেল মেসি

বার্সেলোনায় শেষ কয়েকটা দিন উদ্বেগ-উৎকণ্ঠায় শান্তিতে ঘুমাতেও পারেননি।
স্পেন ছেড়ে যাওয়ার খবরে খুব কেঁদেছে স্ত্রী-সন্তানরাও।
তারপরও ধীরে ধীরে বাস্তবতা মেনে নেওয়ার চেষ্টা করেছেন।
পিএসজি থেকে তার সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন নেইমার-ডি মারিয়ারাও।
প্যারিসে পৌঁছে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান আর্জেন্টাইন সুপারস্টার মেসি।
২১ বছর আগে আর্জেন্টিনা থেকে প্রথমবারের মতো স্পেনে যাওয়ার সময় পুরো পথটা বিমানে ঘুমিয়েই কাটিয়েছিলেন লিওনেল মেসি।
পিএসজিতে যোগদানের উদ্দেশে ফ্রান্স গমনের বেলায় কি ছোটবেলার সেই সফরের কথা মনে পড়েছে তার?
সেটা মনে পড়ুক বা নাই পড়ুক, এবারের জার্নিতে আর ঘুম হয়নি আর্জেন্টাইন তারকার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.