প্রায় দেড় বছর আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টি থেকে দূরে বাংলাদেশ দলের অন্যতম ব্যাটিং ভরসা তামিম ইকবাল খান।
ইনজুরির কাছে হার মেনে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলতে পারেননি তিনি।
আর তাই এখন প্রশ্ন উঠছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠবেন তো বাংলাদেশের বিশ্বস্ত ওপেনার তামিম ইকবাল!
থাকবেন তো বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে? বিশ্বকাপের আগে ফিট হলেও নিজেকে কতটুকু প্রস্তুত করতে পারবেন?
তাইতো এখনই তামিমের বিকল্প ভাবা শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
যদিও প্রধান নির্বাচক বলছেন এই ড্যাশিং ওপেনারের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তারা।