কাবুল দূতাবাসে স্পর্শকাতর দলিল ধ্বংসের নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের রাজধানী কাবুলের সন্নিকটে অবস্থান করছে সশস্ত্র গোষ্ঠী তালেবান।

তুমুল লড়াই চলছে আফগান সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে।
এমন পরিস্থিতিতে কাবুলের দূতাবাসে থাকা স্পর্শকাতর দলিল ধ্বংস করে ফেলার জন্য কর্মীদের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রশাসনের শঙ্কা, এসব তথ্য ও দলিলপত্র ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তালেবান গোষ্ঠী।
কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদেরকে লিখিত মেমোর মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয় বলে জানা গেছে।

এদিকে, মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে আনার জন্য পেন্টাগন আফগানিস্তানে নতুন করে তিন হাজার সেনা মোতায়েন করেছে।
এর মধ্যেই এসব সৈন্য কাবুলে পৌঁছে গেছেন। মার্কিন সরকার চাইছে চলমান এই পরিস্থিতিতে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু কূটনীতিক কাবুলে অবস্থান করবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.