লুটপাট ঠেকাতে কাবুলে ফ্লাইট বন্ধ

লুটপাট ও চুরি ঠেকাতে কাবুল থেকে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আজ সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানান।
বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের জানায়, হামিদ কারজাই বিমানবন্দরে কোনো বাণিজ্যিক ফ্লাইট চলছে না।

এর আগে তালেবানরা কাবুল দখলের পর বিভিন্ন দেশ তাদের কূটনীতিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিচ্ছে।
একই সঙ্গে বিপুল আফগান নাগরিকও যুক্তরাষ্ট্রসহ ভিন্ন দেশগুলোতে যাওয়ার চেষ্টা করছেন।
এর ফলে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় বেড়েছে।

এ ছাড়া রাজধানী কাবুলের সব সড়ক নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান।
শহরটিতে আল-জাজিরার প্রতিনিধি শার্লট বেলিস এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন, কাবুলের রাস্তায় এখন সুনসান নীরবতা, এটি আসলেই বিস্ময়কর।
তালেবানরা রাতারাতি এক হাজার বিশেষ বাহিনীর ইউনিট মোতায়েন করেছে।
তারা এখন প্রতিটি চেকপয়েন্টের নিয়ন্ত্রণে নিয়েছে এবং অতিরিক্ত চেকপয়েন্ট স্থাপন করেছে। কাঁধে বন্দুক নিয়ে রাস্তায় টহল দিতে দেখা গেছে তাদের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.