আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৭ অক্টোবর থেকে।
প্রথম দিনই খেলা রয়েছে বাংলাদেশের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্ব থেকে দুটি করে চার দল যোগ দেবে সেরা আট দলের সঙ্গে। ১২ দল নিয়ে হবে সুপার-১২। বাংলাদেশকে প্রথমপর্ব পার হতে হবে।
প্রথমপর্বে দুটি গ্রুপ রয়েছে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নামিবিয়া আর নেদারল্যান্ডস। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে।
সেখানে তাদের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউগিনি আর স্কটল্যান্ড।
টুর্নামেন্টের উদ্বোধনী দিন অর্থাৎ ১৭ অক্টোবর মাসকটে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওমান আর পাপুয়া নিউগিনি।
একইদিনে একই ভেন্যুতে পরের ম্যাচে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।