‘যত দিন ফিটনেস-পারফরম্যান্স আছে, খেলে যাব’

গত মার্চে বয়সের কাঁটা ছুঁয়েছে ৩৪-র ঘর।
তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে আর কত দিন পাবে বাংলাদেশ ক্রিকেট দল?
গড়পড়তা ৩৬-৩৭ বছর পর্যন্ত খেলে থাকেন ক্রিকেটাররা।
তবে ভক্ত-সমর্থকদের আশা, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও খেলবেন সাকিব।

কিন্তু তত দিনে সাকিবের বয়স হয়ে যাবে ৪০ বছর। তখন কি আদৌ তার পক্ষে আন্তর্জাতিক মঞ্চে খেলা সম্ভব হবে?
এ বিষয়ে সাকিবের নিজের ভাবনাই বা কী?
জাতীয় দলে আর কতদিন খেলে যাওয়ার আশা রাখেন সাকিব?
দেশের শীর্ষস্থানীয় এক দৈনিকে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

তবে সরাসরি সময় বেঁধে দিয়ে কিছু বলেননি টাইগার দলের প্রাণভোমরা।
তিনি বরং নিজের ফিটনেস ও পারফরম্যান্সের দিকে নজর দিতেই বেশি আগ্রহী।
অর্থাৎ ফিটনেস ও পারফরম্যান্স যত দিন থাকবে, তত দিন যাওয়ার ইচ্ছা রয়েছে সাকিবের।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.