কক্সবাজারে নিলয়ের স্ত্রীকে নিয়ে বিরুপ মন্তব্য, অভিযোগের তীর ক্রিকেটার তাসকিনের দিকে

সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন অভিনেতা নিলয় আলমগীর।
বিষয়টি নিয়ে সামাজিক যোগযোগমাধ্যমে ব্যাপক আলোচনা।
ফেসবুকে একের পর এক নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়েছে তাকে।
এবার তার অভিযোগ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদের বন্ধুরা তার বৈবাহিক অবস্থা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।
বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্টও করেছেন নিলয় আলমগীর।
সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে পর্যটন নগরীতে যান ছোট পর্দার পরিচিত মুখ নিলয়।

বৃহস্পতিবার দুপুরে অফিসিয়াল ফেসবুক পেজে নিলয় লিখেন, ‘একজন জাতীয় দলের ক্রিকেটার এর পাশে দাঁড়িয়ে তার বন্ধুরা যখন আমার বউকে কমেন্ট পাস করে, “সেকেন্ড ওয়াইফ নাকি থার্ড” এবং সেই ক্রিকেটার কিছুই না বলে চুপচাপ শুনতে থাকে। তখন সাধারণ মানুষের ফেসবুকের কমেন্টের দোষ ধরে লাভ নাই। এই ক্রিকেটার নিজেও কিন্তু তার বিয়ের সময় আজে বাজে কমেন্টস এর শিকার হয়েছিলেন।’ যদিও পোস্টটি রিমুভ করে দেন তিনি।

অন্যদিকে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজের পর ছুটিতে রয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটররা। আগামী মাসের প্রথমেই শুরু হচ্ছে নিউজিল্যান্ড সিরিজ।
এমন সময় স্ত্রী সৈয়দা রাবেয়া নাইমাকে নিয়ে কক্সবাজারে অবস্থান করছিলেন জাতীয় দলের পেসার তাসকিন।

অন্যদিকে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে তাসকিন আহমেদ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।
তিনি বলেন, ‘পোস্ট দেখে মনে হচ্ছে আমাকেই ইঙ্গিত দেয়া হয়েছে।
কারণ কক্সবাজারে আমি ছাড়া জাতীয় দলের আর কেউ ছিল না।
এমন কিছু হলে নিলয় আমাকে বলতে পারতেন। আমি তার সঙ্গে কথা বলেছি।
তিনি আমাকে জানিয়েছেন, পোস্টটা আমাকে নিয়ে দেননি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.