রাজধানী কাবুলসহ পুরো আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান।
কিন্তু তুরস্ক কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিতে এখনো প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে বুধবার একথা বলেন তিনি। খবর বিবিসির।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়।
এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হামিদ কারজাই বিমানবন্দরের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, তিনি তালেবান নেতাদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছেন।
তবে তালেবান তুরস্কের প্রেসিডেন্টের এমন বক্তব্যের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি।