কলকাতায় ভুয়া কোভিশিল্ডের খোঁজ

কলকাতায় ভুয়া কোভিশিল্ড টিকার খোঁজ পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
তারা জানিয়েছে, ক্রমবর্ধমান চাহিদার ফায়দা নিতে বাজারে ভুয়া টিকা ছাড়ছে প্রতারকরা। আর তা বিক্রি হচ্ছে একেবারে গ্রাহক পর্যায়ে।

এক বিবৃতিতে ডব্লিউএইচও মুখপাত্র তারিক জাসারেভিচ বলেছেন, কলকাতায় রোগীপর্যায়ে ভুয়া কোভিশিল্ডের খোঁজ পাওয়া গেছে।
এর অর্থ, মেডিক্যাল পণ্যটি পাওয়া যায়, সরবরাহ অথবা বিতরণ করা হয় সরাসরি রোগীদের কাছে।

তবে এই খবর কোন সূত্রে মিলেছে তা প্রকাশ করেনি সংস্থাটি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ভুয়া টিকার বিষয়টি জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এরই মধ্যে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.