তালেবানের ভয়ে ১০ বছর পুরুষ সেজে ছিলেন নাদিয়া গুলাম দাস্তগির

আফগানিস্তানে তালেবানের হাত থেকে রক্ষা পেতে পুরো ১০ বছর পুরুষ সেজে ছিলেন নাদিয়া গুলাম দাস্তগির নামে এক নারী।
তার এ ঘটনা সর্বপ্রথম ২০১০ সালে বিশ্বব্যাপী প্রকাশ পেলে বেশ আলোচিত হয়।
তখন তিনি স্পেনের শরণার্থী শিবিরে আশ্রয়ে এবং ২৫ বছরের যুবতী।
তবে স্বাভাবিক জীবনে ফিরতে তাকে অনেকদিন হাসপাতালেও থাকতে হয়েছিল।

নারী হওয়া সত্ত্বেও আফগানিস্তানে যতদিন ছিলেন পুরুষ সেজে থাকতে হয়েছিল নাদিয়াকে। বিদেশ পালিয়ে যাওয়ার পরই নিজ সত্ত্বাকে উন্মোচন করার সাহস পান নাদিয়া।
তার আগ পর্যন্ত সর্বত্র পুরুষ সেজে উঠবস করতে হতো।
এমনকি একটা সময় নারী সত্ত্বা ভুলতে বসেছিলেন। তার এই গল্প রুপকথাকেও হার মানায়।

আফগানিস্তানে তখন গৃহযুদ্ধ।
এমন অবস্থার মধ্যেই ১৯৮৫ সালে কাবুলে জন্মগ্রহণ করেন নাদিয়া গুলাম দাস্তগির।
সে সময় বোরকা ও হিজাব ব্যাতিত নারীরা ঘর থেকে বাহির হওয়ার অধিকার পেতেন না। ফলে ছোট থেকেই দেখেছেন তার দেশে নারীদের অধিকার নেই।
খুন, অঙ্গচ্ছেদ, ধর্ষণসহ নারীর ওপর তখন সব ধরনের নির্যাতন চলতো।

১৯৯৩ সালে তালেবানের বোমা হামলায় নাদিয়াদের বাড়ির একাংশ ধ্বংস হয়ে যায়। পরিবারের সবাই প্রাণে বাঁচলেও মৃতু্য হয় তার ভাইয়ের।
নাদিয়া নিজেও গুরুতর জখম হন এবং প্রায় দুই বছর হাসপাতালের বিছানায় শুয়ে কাটান। ১৯৯৬ সালে কাবুল পুরোপুরি তালেবানদের দখলে চলে গেলে তার জীবনও সম্পূর্ণ বদলে যায়।

তখন মাত্র ১১ বছর বয়সী নাদিয়া তার মায়ের কথাতেই প্রথম পুরুষের বেশ ধরেন। অনাহারের হাত থেকে পরিবারকে এবং তালেবানের অত্যাচার থেকে নিজেকে বাঁচানোর জন্য মৃত ভাইয়ের পরিচয়ে সামনে আসেন।
এটা ছাড়া তার হাতে বিকল্প কোনো উপায় ছিল না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.