‘প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য’

প্রয়োজন হলে যুক্তরাজ্য তালেবানের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
তিনি বলেছেন, আফগানিস্তানের জন্য সমাধান বেড় করতে যুক্তরাজ্য চেষ্টা চালিয়ে যাবে।

শুক্রবার লন্ডনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বরিস জনসন বলেন, আমি মানুষকে আশ্বস্ত করতে চাই, আফগানিস্তানের জন্য একটি সমাধান বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে।
প্রয়োজন হলে অবশ্যই তালেবানের সঙ্গেও আমরা কাজ করব।

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছিলেন, তালেবানের মূল্যায়ন করা হবে তাদের কাজে, কথায় নয়।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.