দলের টাকা-অস্ত্র নিয়ে প্রেমিকার সঙ্গে উধাও মাওবাদী নেতা

প্রেমিকাকে সঙ্গে নিয়ে স্কোয়াড ছেড়ে পালিয়েছেন মাওবাদী নেতা মহারাজ প্রামাণিক।

সঙ্গে নিয়ে গেছেন সংগঠনের চল্লিশ লাখ টাকা, একাধিক বন্দুক, বেশ কিছু কার্তুজ, ট্যাব, ওয়াকিটকি, মোবাইলসহ আরও কিছু জিনিসপত্র।

মহারাজের এই অপরাধের জন্য তাকে গণ-আদালতে বিচার করে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাওবাদীরা।

সম্প্রতি সিপিআই (মাওবাদী) দক্ষিণ জোনাল কমিটির পক্ষে তাদের মুখপাত্র অশোক হিন্দিতে লেখা একটি প্রেস বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

মহারাজের বাড়ি ঝাড়খণ্ডে।
একসময় ঝাড়খণ্ড পুলিশে গাড়ি-চালকের চাকরি পান।
২০০৮ সালে একাধিক চুরির ঘটনায় নাম জড়িয়ে যাওয়ায় তাকে দুবার জেল খাটতে হয়।

জেল থেকে বেরিয়ে আসার পরই যোগ দেন মাওবাদীদের সঙ্গে। মহারাজের সাংগঠনিক ক্ষমতা ভালো থাকায় দ্রুত উত্থান ঘটতে থাকে সংগঠনে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.